Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

টেকনাফে বিএনপি নেতা ইউনুছের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   05-Nov-2025   68

Photo

টেকনাফে বিএনপি নেতা ইউনুছের মরদেহ উদ্ধার


নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকার এইচ. কে. আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের একটি ব্রীজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে স্থানীয়রা রঙিখালী এলাকার ব্রীজের নিচে ছড়ার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মরদেহের পরনে প্যান্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত থেকে মো. ইউনুছ নিখোঁজ ছিলেন। সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত