Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

২৬ বাংলা টিভি   04-Nov-2025   61

Photo

মহেশপুরে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ


ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুরে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে স্বরূপপুর পচিমপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মাঝে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন ম্যারেজ, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল হক টোটন, যুগ্ম সাধারণ মাহাবুল হোসেন, নির্বাহী সদস্য শামীম সরোয়ার, সদস্য খায়রুল আলম ও আশরাফুল ইসলাম লিংক।

হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি খুশি রাণী বলেন, তাদের পাড়ায় নিরাপদ পানির সংকট ছিল। এই টিউবওয়েল পেয়ে গ্রামের কয়েকটি পরিবার নিরাপদ পানি পান করার সুযোগ পাবেন।

সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির হোসেন বলেন, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। এর আগেও আমরা বিভিন্ন গ্রামে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছি। আগামীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আমরা আরও নানা রকম সেবামূলক কাজ নিয়ে এগিয়ে আসতে চাই।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত