সারা বাংলা রংপুর কুড়িগ্রাম
ফুলবাড়ীতে চুরি হওয়া অটোরিকশাসহ যুবক গ্রেফতার
২৬ বাংলা টিভি 04-Nov-2025 54
ফুলবাড়ীতে চুরি হওয়া অটোরিকশাসহ যুবক গ্রেফতার
কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারীচালিত অটোরিকশাসহ জাকির হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার অটোরিকশার মালিক গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করলে পুলিশ ওই যুবককে দুপুর আড়াইটায় কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতার যুবকের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামে। তিনি ও এলাকার হাশেম আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার খড়িবাড়ী এলাকায় সাইফুর রহমান সরকারী কলেজের সামনে অটোচালক চিৎকার করলে স্থানীয় জনতা চুরি হওয়া অটোরিকশাসহ জাকির হোসেনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতার আটক যুবককে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ আটক যুবকসহ অটোরিকশাটি থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অপরাধে গ্রেফতার যুবককে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
news@26banglatv.com