Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ঝড়ো হাওয়ায় ৫ হেক্টর জমির আমন ধান মাটিতে হেলে পড়ায় চরম চিন্তায় কৃষক

২৬ বাংলা টিভি   02-Nov-2025   53

Photo

ফুলবাড়ীতে ঝড়ো হাওয়ায় ৫ হেক্টর জমির আমন ধান মাটিতে হেলে পড়ায় চরম চিন্তায় কৃষক


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে উপজেলার শতশত বিঘার জমির আমন ধান মাটিতে হেলে পড়েছে। এতে আমনে ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা। এর মধ্যে বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। টানা বৃষ্টিতে এমন অপ্রত্যাশিত ক্ষতি হওয়ায় প্রান্তিক কৃষকরা চরম হতাশায় ভুগছেন।

রবিবার (০২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের নিচু জমিতে আমন ধানের গাছগুলো হেলে পড়েছে। এর মধ্যে আধা পাকা আমন ধানগাছও রয়েছে। এছাড়া যেসব গাছে এখনও ধান আসেনি সেগুলো কেটে গরু-ছাগলের খাবার হিসেবে ব্যবহার করেন অনেকে।

উপজেলা কুরুষাফেরুষা এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায়, আমিনুল ইসলাম ও আবদার আলী বলেন, ঝড়ো হাওয়ার কারণে আমাদের প্রত্যেকের এক থেকে দেড় বিঘার জমির ধান হেলে পড়েছে। শুধু আমাদের নয় ওই এলাকার অনেক কৃষকের কাঁচা ধান হেলে পড়েছে। এ নিয়ে ওই এলাকার কৃষকেরা বেশ চিন্তিত হয়ে পড়েন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, এ বছর উপজেলায় কৃষকরা ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করেছে। এর মধ্যে ৫ হেক্টর জমিতে আমন ধান ঝড়ো হাওয়ায হেলে পড়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে হেলে পড়া ধানের গাছগুলো তুলে আঁটি বেঁধে দেয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে। 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত