Logo
মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

পুকুর পাড়ে মিললো বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

২৬ বাংলা টিভি   02-Nov-2025   48

Photo

পুকুর পাড়ে মিললো বিদেশি পিস্তল ও ম্যাগাজিন


রাজশাহী প্রতিনিধি : 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন উদ্ধার হয়েছে। 

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ আজ রোববার (২নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পুকুরপাড় থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে। তবে উদ্ধার পিস্তল ও ম্যাগজিন কোথায় থেকে এলো বিষয়টি খোজ নিচ্ছে থানা পুলিশ।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কবর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নগরীর অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি পিস্তল ও ম্যাগজিন পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে বোয়ালিয়া থানায় তারা খবর দেয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল পুকুরের পাড় থেকে বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের গায়ে মেডিন ইউএসএ লেখা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত