Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

চলন্ত বাসে নারীকে হেনস্তা, রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   31-Oct-2025   80

Photo

বাসে এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন হেলপার নিজামুদ্দিন । ছবি-সংগৃহীত


তথ্য ও বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া:

 রাজধানীতে চলন্ত বাসে এক নারী যাত্রীকে হেনস্তা ও শারীরিকভাবে আক্রমণের অভিযোগে রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন (৪৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে জানান,

“ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, নিজামুদ্দিন এক নারী যাত্রীকে মারধর করছেন। ফুটেজ বিশ্লেষণ ও যাচাই-বাছাইয়ের পর তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।”

ঘটনাটি ঘটে গত ২৯ অক্টোবর। ওইদিন বাসে ওঠা নারী যাত্রী সিদরাতুল মুনতাহা রহমানের সঙ্গে হেলপারের বাকবিতণ্ডা হয়, যা পরে শারীরিক হেনস্তায় রূপ নেয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান ফেসবুকে নিজের পরিচয় প্রকাশ করে একটি ভিডিওবার্তা দেন। সেখানে তিনি বলেন,

“আমি ভিডিওটি করেছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন। প্রশাসন আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি।”

এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান,

“গ্রেপ্তার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

নারী হেনস্তার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে দোষীদের দ্রুত বিচার ও গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত