Logo
বুধবার | ১৩ মে ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অপরাধ

দাদার কাছেও নিরাপদ নয় নাতি

২৬ বাংলা টিভি   31-Oct-2025   49

Photo

দাদার কাছেও নিরাপদ নয় নাতি


স্টাফ রিপোর্টার।। নিজ বাড়িতে দাদার কাছেও তিনি নিরাপদ নয়। যশোরের বাজারপাড়া  উপজেলার বসুন্দিয়া বারবাক গ্রামে  রমজান আলী কাজী (৫৫) এক ব্যক্তি তার ৯ বছর বয়সী নাতিকে শ্লীলতাহানী ঘটিয়েছে বলে  অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করেছে।গত

 ২৮  অক্টোবর সকালে এ ঘটনা ঘটে। 

 শিশুটির মাতা জানিয়েছেন, 

তার আপন দাদা রমজান আলী কাজী   খেলনা কিনে দেওয়ার কথা বলে এদিন সকাল ১০ টার দিকে  নিজ ঘরে নিয়ে শ্লীলতাহানী  ঘটায়। এরপর তিনি বাড়িতে এসে তার মেয়ের কাছে ঘটনাটি জানতে পারেন।  তারপর বারিক বারিকভাবে ভালো ঘটনাটি মীমাংসা করা চেষ্টা করা হয়। পরবর্তীতে ৩০ অক্টোবর  স্থানীয় বাঘারপাড়া থানায় অভিযোগ করা হয় । এরপর পুলিশ গভীর রাতে শিশু কন্যাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের যায়নি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মাতা আরো জানিয়েছেন, এর আগেও তার শিশুটিকে রমজান আলী কাজী ধর্ষণ করে। 

তখন তিনি তার শশুরের বিরুদ্ধে প্রতিবাদ জানান। কিন্তু শাশুড়ি আখিরন বেগম, নোনদ জলি বেগম এবং নোনদাই  শরিফুল ইসলাম  তাদের উল্টো প্রাণ নাশের হুমকি দেয়।  তারপর একমাত্র  মেয়েকে নিয়ে তারা নড়াইলে চলে যান। নড়াইল শহরের শিল্পী সুলতানের বাসার কাছে ঘর ভাড়া নিন তারা। বর্তমানে শিশুর মাতা-পিতা নড়াইলে বসবাস করেন। পিতা পেশায় একজন রাজমিস্ত্রি। 

শিশুটির মাতা আরো জানিয়েছেন, তার শশুর রমজান কাজী নড়াইলে তাদের বাসায় বেড়াতে যান। সেখান থেকে ২৭ অক্টোবর বাড়ি ফেরার সময় ওই নাতিকে সঙ্গে নিয়ে আসেন। বাড়িতে আনার পরদিন ২৮ অক্টোবর এ ঘটনা ঘটিয়েছেন নরপিচাশ রমজান কাজী।

 তিনি জানিয়েছেন, নিজ বাড়িতেও দাদার কাছে নাতির নিরাপত্তা মেলেনি। নরপশু দাদা দাদা দ্বিতীয়বার তার  শিশু কন্যাকে শ্লীলতাহানী ঘটিয়াছে। মেয়ের কান্না শুনে তিনি নড়াইল থেকে বাড়িতে এসে হতে পারেন এবং  বাঘারপাড়া থানায় গিয়ে অভিযোগ করলে  বাঘারপাড়া থানাপুলিশ ঘটনাস্থলে যান। এরপর ভিকটিমকে উদ্ধার করার পর চিকিৎসার জন্য ৩১ অক্টোবর রাত ১ টার দিকে  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  ভর্তি করেন। 

এ ঘটনায় বাঘারপাড়া থানায় ৩০ অক্টোবর নারী ও শিশু দমন  ধারা ৯ (১)আইন২০০০ সংশোধনী /২০০৩ মামলা হয়েছে। মামলার জি,আর নম্বর  ১৩৭। 

বাঘারপাড়ার ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের এস আই মোঃ রোকনুজ্জামান এ মামলার আই ও। তিনি তার দেয়া  চিঠিতে মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধর্ষণের প্রকৃত রিপোর্ট দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ  জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত