Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজ অনারের মামলা

২৬ বাংলা টিভি   31-Oct-2025   55

Photo

সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজ অনারের মামলা


যশোর প্রতিনিধি :

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা হয়েছে। বুধবার কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ মামলা দুটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই সমন জারির আদেশ দেন। তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঁঠালতলার আব্দুল কাদের চাকলাদারের ছেলে। এর আগে গত ১৬ অক্টোবর ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে একই ব্যাংক কর্মকর্তার দায়ের করা দুটি মামলা আদালত গ্রহণ করেন। মাত্র ১৩ দিনের মাথায় এবার দেড় কোটি টাকার আরও দুটি চেক ডিজঅনারের মামলা দায়ের হলো। একটি মামলার

এজাহারে উল্লেখ করা হয়েছে, তৌহিদ চাকলাদার ফন্টু ইউসিবি ব্যাংকের ধ্রুব্য প্রদ্ধতির মাধ্যমে এক কোটি টাকা বিনিয়োগ সুবিধা নেন। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে আসল ও লভ্যাংশ পরিশোধ করার কথা ছিল। বর্তমানে তার কাছে এক কোটি ২৯ লাখ ৬১ হাজার ৪৪ টাকা পাওনা রয়েছে। গত ২০ আগস্ট বাদী ফন্টুর সঙ্গে দেখা করে পাওনা টাকা দাবি করলে তিনি এক কোটি টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু সেটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যশোর শাখায় জমা দেওয়ার পর তা ডিজঅনার হয়। পরবর্তীতে ২৮ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিন পার হয়ে যাওয়ার পরও ফন্টু কোনো সাড়া দেননি। এরপর বাদী আদালতে মামলা দায়ের করেন। অন্য মামলার

অভিযোগপত্রে বলা হয়েছে, একই প্রক্রিয়ায় ফন্টু ২০২২ সালের ২৬ অক্টোবর ৫০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা নেন। ২০২৪ সালের ৩১ আগস্ট ওই টাকা পরিশোধের কথা ছিল। তবে আজও তিনি তা পরিশোধ করেননি। বর্তমানে ওই হিসাবে ৬৪ লাখ ৩৯ হাজার ১৭২ টাকা পাওনা রয়েছে। গত ২১ আগস্ট ফন্টুর সঙ্গে দেখা করে টাকা চাইলে তিনি ৫০ লাখ টাকার একটি চেক দেন। সেটিও ব্যাংকে জমা দেওয়ার পর ডিজঅনার হয়। ২৮ আগস্ট তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বাদী আদালতে আরও একটি মামলা করেন। আদালত সূত্রে জানা গেছে, বিচারক পৃথক দুটি অভিযোগই আমলে নিয়েছেন। দুই মামলায় আসামি তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে এবং আগামী ২৫ মার্চ আদালতে হাজির হতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত