Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

মাদারগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশু নিখোঁজ, তিনজনের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   31-Oct-2025   68

Photo

মাদারগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশু নিখোঁজ, তিনজনের মরদেহ উদ্ধার


 সুবিনয় রায় তপু জামালপুর:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝারকাটা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, আর দুইজন এখনো নিখোঁজ রয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

নিহত তিনজন হলো—পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির আবু হাসান ও তৃতীয় শ্রেণির নরিন। মরিয়ম ও আবু হাসানের বাবা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাঁদের বাড়ি চরভাটিয়ান গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছয় শিশু একসঙ্গে নদীতে গোসল করতে যায়। এদের মধ্যে একজন নদীর তীরে অবস্থান করে, বাকিরা পানিতে নামে। কিছুক্ষণ পর পাঁচজনই পানিতে তলিয়ে যায়। তীরে থাকা শিশু বিষয়টি দেখে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়, পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর জানান।

দুঃখজনক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত