Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   12-Nov-2026   20

Photo

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বাষিকী উপলক্ষে স্মরণ সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শার্শা উপজেলা কৃষক দলের উদ্দোগে বিকেল ৪টায় উপজেলার নাভারন কলেজ প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা কৃষক দলের  সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

এ সময় বক্তারা বলেন, মরহুম তরিকুল ইসলাম শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন যশোরের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।বিভিন্ন সময়ে সমাজকল্যাণ, ডাক ও টেলিযোগাযো, খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

যশোরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান অসামান্য।

২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। রাজনৈতিক  জীবনের  দীর্ঘ  পথচলা, সাংগঠনিক  দক্ষতা ও  যশোরের উন্নয়নে অবদানের কারণে তিনি আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাখায়ত হোসেন, উপজেলা  বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ন-সাধারন সম্পাদক মামুনুর রশীদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আহসান হাবিব খোকন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, ছাত্র দলের সমস্য সচিব সবুজ হোসেন খানসহ অসংখ্য নেতাকর্মী সময়র্থক।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত