Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন

২৬ বাংলা টিভি   12-Nov-2026   19

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন


শিপলু জামান  ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর নলডাঙ্গা সরকারি ভূষণ হাইস্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই সময় একই স্থানে মাদকবিরোধী সমাবেশ আহ্বান করেছেন উপজেলা বিএনপি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নু আহবায়ক হামিদুল ইসলাম হামিদ 

গত ১১ নভেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, পুলিশ সুপারের কার্যালয় থেকে পাওয়া তদন্ত প্রতিবেদনে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় আজ সন্ধ্যার সময় কালিগঞ্জ উপজেলা জামাত ইসলামী দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলন করেন 

একই সঙ্গে আয়োজকদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন বলেন কালিগঞ্জ সরকারি ভূষণ  হাই স্কুল মাঠে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত