Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঘুষ বক্তব্যে প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক

২৬ বাংলা টিভি   12-Nov-2026   23

Photo

ঘুষ বক্তব্যে প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক


নিউজ ডেস্ক: ঘুষের লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ জায়গায় ভুল রয়েছে। উপহার বা অন্য কোনো নামে ঘুষের লেনদেন গ্রহণযোগ্য হতে পারে না।

বুধবার (১১ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পুরো বক্তব্য শুনলে বোঝা যায়, জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে তাঁর বক্তব্য যথার্থ। তবে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণকে ঘুষের আওতামুক্ত রাখার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।

ইশরাক হোসেন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দল কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর একান্ত ব্যক্তিগত অবস্থান হতে পারে। তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না। তাই সংবাদমাধ্যমে বিষয়টিকে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবে উপস্থাপন করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

অনুষ্ঠানে তিনি বলেন, ঠিকাদার কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বিল পাওয়ার পর নিজের লভ্যাংশ থেকে সন্তুষ্ট হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ হিসেবে বিবেচনা করা উচিত নয়। এ ধরনের উপহার গ্রহণের বিষয়টি নতুনভাবে বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রীর এই বক্তব্য প্রকাশের পর থেকেই তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত