Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

২৬ বাংলা টিভি   12-Nov-2026   18

Photo

কোটচাঁদপুরে পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া একজন এবং আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোঃ মিন্টু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। তিনি ফুলবাড়ী গ্রামের আব্দুল মোবারেকের ছেলে।

পুলিশ জানায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-১১৮/২৬-এর তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ৭ থেকে ১৩ ধারায় করা হয়েছে।

অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—সৌরভ সরকার ওরফে রোমিও (২৮), সলেমানপুর পালপাড়া গ্রামের রমেন্দ্রনাথ সরকারের ছেলে। তিনি কোট জিআর-১০৭/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি। অপরজন মোঃ জালাল উদ্দিন, রুদ্রপুর স্কুলপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি কোট সিআর-৪৩৫/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনকে তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে তিনজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত