Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ সরকারি এমইউ কলেজের সংস্কারকাজ পরিদর্শনে এমপি আবু তালিব, অপসারণ করালেন নিম্নমানের সামগ্রী

২৬ বাংলা টিভি   12-Nov-2026   27

Photo

কালীগঞ্জ সরকারি এমইউ কলেজের সংস্কারকাজ পরিদর্শনে এমপি আবু তালিব, অপসারণ করালেন নিম্নমানের সামগ্রী


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ  প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজটি পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত অনিয়মের সংবাদ জানতে পেরে তিনি ঢাকা থেকে ফিরেই কলেজে গিয়ে চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের ব্যবস্থা করেন।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে কলেজটির একাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও সংস্কারকাজ চলছে। মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।

অভিযোগ রয়েছে, কাজের শিডিউলে নতুন ইট ব্যবহারের কথা থাকলেও পুরাতন ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হয়েছে। এছাড়া যথাযথভাবে মেঝে প্রস্তুত না করেই টাইলস বসানোর কাজ করা হচ্ছিল।

পরিদর্শনকালে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কাজে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।”

তিনি সংশ্লিষ্টদের কাজের নির্ধারিত শিডিউল ও মান বজায় রেখে সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। কলেজের সংস্কারকাজে সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজের মান নিশ্চিত করার ব্যাপারে  গুরুত্বারোপ করেন তিনি।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত