Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে গণধর্ষন মামলার ২ আসামী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   11-Nov-2026   23

Photo

নড়াইলে গণধর্ষন মামলার ২ আসামী গ্রেপ্তার


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলে আল আমিন ওরফে সাব্বির(২২) ও নূর নবী (২৮)কে গণধর্ষন মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাব্বির সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে। নূর নবী একই উপজেলার মুলদাইড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নূর নবী আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।
পুলিশ জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার ভূক্তভোগী ভায়ের সাথে সাব্বিরের সম্পর্কের জের ধরে তারা পরিচিত। এ পরিচয়ের সূত্র ধরে গত ৪ নভেম্বর  ভূক্তভোগীকে বাড়িতে নিয়ে আসে। ওই রাত থেকে ৮ নভেম্বর রাত পর্যন্তু সাব্বির ও তার ২ সহযোগি ৩জনে পালাক্রমে ধর্ষন করে। এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ ২জনকে গ্রেপ্তার করে। নূর নবী আদালতে ১৬৪ ধারায় ধর্ষনের জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। অন্য এক আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সদর থানার ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূক্তভোগী বাদী হয়ে গত ১০ নভেম্বর মামলা দায়ের করে। ওই দিনই দুপুরে সাব্বিরকে এবং মঙ্গলবার গভীর রাতে নূর নবীকে গ্রেপ্তার করা হয় নিজি নিজ বাড়ি থেকে। এ ঘটনায় নূর নবী সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। অন্য এক আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত