সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ‘জাপানের পথে KTTI-এর সাথে’ উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিশেষ সেমিনার
২৬ বাংলা টিভি 11-Nov-2026 22
নড়াইলে ‘জাপানের পথে KTTI-এর সাথে’ উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিশেষ সেমিনার
মোস্তফা কামাল ,নড়াইল:
নড়াইলের তরুণ সমাজকে জাপানে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং বিশ্বমানের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ সেমিনার। কাওয়াই ট্রেডমিগ ট্রেনিং ইনস্টিটিউট (KTTI)-এর উদ্যোগে এবং ‘জাপানের পথে KTTI-এর সাথে’ স্লোগানকে সামনে রেখে এই সেমিনারের আয়োজন করা হয়।
বুধবার ১১ নভেম্বর সকালে এই সেমিনারে জাপানে ক্যারিয়ার গড়ার ৩টি প্রধান মাধ্যম—শিক্ষা ভিসা (উচ্চশিক্ষা ও কর্মজীবন), এসএসডব্লিউ ভিসা (নির্দিষ্ট দক্ষ কর্মী) এবং ইএসডিপি (ESDP) ভিসা-র মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিস্তারিত পথরেখা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় তরুণদের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাপানের Your Japan Career-এর প্রতিষ্ঠাতা হাজিমে সাইতো। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। সেমিনারে সভাপতিত্ব করেন KTTI-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউদ্দিন।
এছাড়াও আলোচনায় অংশ নেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবীর, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ছায়েম আলী এবং মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ আকিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা নড়াইলের সম্ভাবনাময় তরুণ সমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে জাপানে নিজেদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
news@26banglatv.com