Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

গাড়াগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ

২৬ বাংলা টিভি   10-Nov-2026   28

Photo

গাড়াগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ


ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের বাসটি চাঁদপুর ড্রাগন বাগান এলাকা অতিক্রম করার সময় এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যানজটে আটকে ছিল। যানজট ছাড়ার কিছুক্ষণ পর বাসটি চলতে শুরু করে। চাঁদপুর ড্রাগন বাগান এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় এবং গতির কারণে বোমাটি বাসের চাকায় লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাসটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী ছিলেন।

বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, ‘আমরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। মানুষের জীবনের নিরাপত্তা কি আদৌ আছে? ক্ষমতা ভোগ করবে বিভিন্ন দল, আর দিনশেষে হামলার শিকার হতে হবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী ও জনগণকে। বোমাটা যদি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগত, তাহলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। আমার জীবনের নিরাপত্তা কে দেবে?’

বাসটির চালক বুরাহান উদ্দিন বলেন, বাসটি চাঁদপুর ব্রিজ পার হয়ে ড্রাগন বাগানের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কালো মোটরসাইকেলে থাকা হেলমেট পরা দুই ব্যক্তির একজন পেট্রল বোমাসদৃশ কিছু একটা নিক্ষেপ করেন। বাসের গতি কম থাকায় আমি বাসটি পাশ কাটিয়ে নিয়ে চলে আসি। আপাতত বাস বা কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি। বাসটিতে প্রায় ৩৫ জন শিক্ষার্থী, আমার সহকারী ও আমি ছিলাম।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোনো আলামত পাওয়া যায়নি। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মহাসড়কজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত