সারা বাংলা খুলনা ঝিনাইদহ
শৈলকুপায় ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১
২৬ বাংলা টিভি 10-Nov-2026 16
শৈলকুপায় ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ পলাশ দাস (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। ৯ নভেম্বর সন্ধ্যায় দুধসর ইউনিয়নের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডের ক্যানেল বীজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পলাশ ঝিনাইদহ সদরের মর্ডানমোড় ষাটবাড়িয়া এলাকার বিপ্লব দাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আকরামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গাড়াগঞ্জের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শৈলকুপা থানা পুলিশ জানায়, জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
news@26banglatv.com