Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের হরতালের সমর্থনে মিছিল

২৬ বাংলা টিভি   10-Nov-2026   21

Photo

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের হরতালের সমর্থনে মিছিল


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ । আজ (১০ নভেম্বর) মঙ্গলবার ভোরের কোন এক সময়ে তারা মিছিল করে । সেসময় হরতালের সমর্থনে ব্যানার হাতে টায়ার পুড়িয়ে স্লোগান দিতে থাকে । এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরনের শব্দও শোনা যায় ।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে মিছিলটি সম্পন্ন হয় । এ সময় ২০-২৫ জন কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় । কেউ কেউ সেখানে হেলমেট পরা অবস্থায় দেখা যায় । কারো মুখে ছিল মাস্ক । আবার কারো কারে মুখ দেখা যাচ্ছে । তবে বেশীরভাগেরই হাতে ছিল বাঁশের লাঠি  ।

ভিডিওতে আরো দেখা যায় ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ছাত্রলীগের  সভাপতি হোসাইন মোঃ ফরহাদ বক্তব্য দেন । তিনি বলেন, আজকের এই হরতাল আপনারা সমর্থন করুন । ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আহবান জানাচ্ছি, আপনারা ঘরে থাকুন । রাস্তায় গাড়ী বের করবেন না । নিজ গৃহে অবস্থান করুন । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।

এ সময় সমর্থকরা, লড়াই করে বাচতে চাই, বাচতে হলে লড়তে হবে, এ লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা,  এ সময় তারা শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে স্লোগান দিতে থাকে ।

এ প্রসঙ্গে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মিছিলটির কোন খবর আমাদের কাছে নাই । তবে আমরা এ বিষয়ে তদন্ত করছি । মিছিলটি পুরোন কোন সময়ের হতে পারে । তারপরও এ বিষয়ে গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে ।


news@26banglatv.com


Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত