Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৬ বাংলা টিভি   09-Nov-2026   21

Photo

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়েছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

সোমবার (০৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরতে হবে। শুধু অর্থের বিনিময়ে কোনো লবিস্ট তার পক্ষে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে।

এদিকে, ভারত থেকে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (০৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান তার আইনজীবীরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বাংলাদেশ হাইকমিশনে এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত