Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকূপায় শেখ হাসিনাকে নিয়ে পোষ্টারিং

২৬ বাংলা টিভি   09-Nov-2026   18

Photo

শৈলকূপায় শেখ হাসিনাকে নিয়ে পোষ্টারিং


ঝিনাইদহ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় পোস্টারিং করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর পক্ষে পৌরসভার বিভিন্ন স্থানে এসব পোস্টার সাঁটানো হয়েছে।

‎

‎পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। এতে লেখা রয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’। 

পোস্টারের প্রচারক হিসেবে উল্লেখ করা হয়েছে শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর নাম ও তাঁর দলীয় পরিচয়।

‎এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেতা শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, আপনার কাছ থেকেই শুনছি পোস্টার করা হয়েছে। তবে কে বা কাহারা পোস্টারিং করেছে জানা নেই।

‎

‎এদিকে, এসব পোস্টারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত