Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   07-Nov-2026   20

Photo

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা-ঃ ঝিনাইদহের মহেশপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন খন্দকার, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবির উদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন ,মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবর আলী বাবু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটিসি কর্মকর্তা মইনুল ইসলাম।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত