সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন
২৬ বাংলা টিভি 07-Nov-2026 20
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্ষাদায় ৭ই নভে¤^র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে| এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্টানের আয়োজন করা হয়|
এদিন বেলা ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়| এরপর পরিষদের কন&ফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়| সভাতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি ও সাবেক ছাত্রদল নেতা হাফিজুর রহমান প্রমুখ| বক্তাগন দিবসটির উপর নানা তাৎপর্ষ তুলে ধরেন| সভাতে উপজেলা সাংস্কৃতিক একাডেমির শিল্পিরা দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন| শেষে সরকারী নলডাঙ্গা বূষনস্কুল মাঠে আয়োজিত ক্রিড়া অনুষ্টানের উদ্বোধন করা হয়|
এদিকে যথাযোগ্য মর্ষাদায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেও দিবসটি পালন করা হয়েছে| এরই অংশ হিসাবে সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুলে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে এক আলোচনা সভা করা হয়|
news@26banglatv.com