সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেফতার
২৬ বাংলা টিভি 06-Nov-2026 22
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেফতার
ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ ও শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সয়দাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল রাব্বি (৪১) ও শিয়ালকোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪৫)।
এ বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ শুক্রবার দুপুরে তাদেরকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
news@26banglatv.com