Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার

২৬ বাংলা টিভি   06-Nov-2026   23

Photo

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার


বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ২ নং লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১শ' গজ পশ্চিমে একটি কাঁচা রাস্তার পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি চৌকস দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় জামাল হোসেনের (৫০) ধানক্ষেতের ভেতর থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির ফেলে যাওয়া একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করা অস্ত্রটি জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত