Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শ্রমিকদের সংকট নিরসন হয়েছে, এখন যা হচ্ছে তা ফ্যাসিবাদী রাজনীতি : রিজভী

২৬ বাংলা টিভি   06-Nov-2026   18

Photo

শ্রমিকদের সংকট নিরসন হয়েছে, এখন যা হচ্ছে তা ফ্যাসিবাদী রাজনীতি : রিজভী


নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ। শ্রমিক আন্দোলনের সংকট নিরসন হয়েছে। কিন্তু এখন যা হচ্ছে, তা ফ্যাসিবাদী রাজনীতি। তবে উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে কেউই লাভবান হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি নিয়ে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়া হয়েছে প্রতিবেশী রাষ্ট্র থেকে। একটি কৃত্রিম সংকট তৈরির জন্যই এসব করা হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা কাজ করছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতার সঙ্গে জড়িত।

বিরোধীদলের উদ্দেশ্যে তিনি বলেন,  আগুনে ঘি ঢেলে উত্তেজনা সৃষ্টি করে ধোঁয়াশার মধ্যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। এ ধরনের উসকানিতে আগুন ছড়িয়ে পড়তে পারে এবং তার আঁচ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর গায়েও লাগতে পারে।

তিনি আরও বলেন, সরকার দৃঢ়তার সঙ্গে বিশৃঙ্খলা ও অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। জনগণও যে কোনো অরাজকতা প্রতিহত করতে প্রস্তুত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি পোশাকশিল্পে সম্ভাব্য অস্থিরতা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন তার আশঙ্কার কিছু প্রতিফলন সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা যাচ্ছে।

তিনি বলেন,  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি নিয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাজধানীসহ সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র‍্যালি) হবে। এর মধ্যে সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত