Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাড়ীর পার্শ্বে ডোবা থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   05-Nov-2026   25

Photo

মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাড়ীর পার্শ্বে ডোবা থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার


পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাড়ী থেকে দুইশত গজ দূরে দক্ষিন পাশে একটি বাগানের মধ্যে ডোবা থেকে ইসরাত জাহান যুথি (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিন ঘটকের আন্দুয়া গ্রামে। নিহত ইসরাত জাহান যুথি সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও দক্ষিন ঘটকের আন্দুয়া গ্রামের মোঃ জামাল হাওলাদারের কন্যা ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, যুথি প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (৩ নভেম্বর)  সকাল ৯টার দিকে স্কুলের নির্বাচনী পরিক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। বিদ্যালয়ের পরীক্ষার পরে যুথি বাড়ী না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়ীতে তাকে খোঁজাখুঁজি করে তার  কোনও সন্ধান পাননি। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে নিখোঁজ মেয়ের সন্ধানে জামাল হাওলাদার বাড়ী থেকে বের হলে বাড়ী থেকে প্রায় দুইশ গজ দূরে একটি বাগানের পার্শ্বে গ্রামীন সড়কে যুথির ব্যবহৃত জুতা দেখতে পান। জুতার সূত্র ধরে খোঁজ করতে করতে বাগানের ভিতরে একটি ডোবার মধ্যে মেয়ের বিবস্ত্র মরদেহ পরে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বঅফিসার ইনচার্জ (ওসি)  মোঃ তৌহিদুজ্জামান বলেন আমরা মির্জাঞ্জ থানা পুলি,পিবি আই পটুয়াখালী, সি ডি আই ক্রাইম সিন ঘটনা স্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে প্রতিয়মান হয় এটি হত্যা, লাশ উদ্ধার করা হয়েছে এখন পটুয়াখালী সদর হসপিটালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হবে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত