Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, দুই ব্যক্তিকে জরিমানা

২৬ বাংলা টিভি   05-Nov-2026   16

Photo

সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, দুই ব্যক্তিকে জরিমানা


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে আড়তে রাখা প্রায় ২৬ মণ পিরানহা মাছ উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মাছের আনুমানিক মূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম অভিযানে অংশ নেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, আড়তে বিপুল পরিমাণ পিরানহা মাছ মজুত করে রাখা হয়েছিল। তবে মাছের মালিককে সেখানে পাওয়া যায়নি। মাছগুলোর দেখভালের দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার করা মাছগুলো ময়মনসিংহ থেকে ওই আড়তে সরবরাহ করা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা দরে মাছগুলোর মোট বাজারমূল্য প্রায় ২ লাখ ৮ হাজার টাকা বলে জানা গেছে।
অভিযান শেষে মাছগুলো নষ্ট না করে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, পিরানহা দেশীয় জলজ পরিবেশের জন্য বিপজ্জনক। এ মাছ জলাশয়ে ছড়িয়ে পড়লে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দেশে এ মাছের চাষ ও কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ পিরানহা মাছের অবৈধ মজুত ও বেচাকেনা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত