Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

২৬ বাংলা টিভি   05-Nov-2026   17

Photo

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে


নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের কোপে আফছার শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কৃষক আফছার শেখ স্থানীয় বৌবাজার থেকে নিজ বাড়িতে ফেরেন। এ সময় বাড়িতে অবস্থানরত তার মাদকাসক্ত ছেলে মোঃ খায়রুল ইসলাম ইয়াবা সেবনের জন্য তার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে অস্বীকার করলে খায়রুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রান্নাঘরে ব্যবহৃত ধারালো বঁটি দিয়ে পিতাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, খায়রুল প্রায়ই নেশার টাকার জন্য পিতাকে নির্যাতন করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত খায়রুল ইসলামকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত