Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   04-Nov-2026   16

Photo

কালীগঞ্জে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


বাবুল আক্তার, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি। সভা পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক বাবুল আক্তার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, সাহসী নেতৃত্ব এবং দেশ ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি দক্ষিণবঙ্গের মানুষের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, তরিকুল ইসলাম দলের দুঃসময়ে নেতাকর্মীদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের বিএনপি নেতাকর্মীদের জানতে হবে এবং সেই আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ অভিভাবক ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারিয়েছে।

সভাপতির বক্তব্যে তবিবুর রহমান মিনি বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন একজন জনবান্ধব নেতা। তাঁর রাজনৈতিক জীবন থেকে সততা, নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দায়িত্ববোধের শিক্ষা নিতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আবু জাফর, জুমারত আলী জুম্মা, মুন্সী কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বাবলু, শাহাবুদ্দিন আহমেদ, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, আমিনুদ্দিন, ফুরকান আলী, জাহাঙ্গীর হোসেন, ইশফাকুর রহমান শফিক, মিলন হোসেন, আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত