Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   04-Nov-2026   7

Photo

কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ সংরক্ষণ, উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে যৌথ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা হাসপাতাল রোড ও সাফদারপুর বাজারে পরিচালিত এ অভিযানে দুটি ভেটেরিনারি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় এবং কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলা হাসপাতাল রোডের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে তদারকির সময় আরিয়ান ভেটেরিনারি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সাফদারপুর বাজারের রইচ ভেটেরিনারি ফার্মেসিতে ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রিসহ অন্যান্য অপরাধের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় সহযোগিতা করেন কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. হাসান ফেরদৌস কমল। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি প্রতিরোধে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত