Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

২৬ বাংলা টিভি   03-Nov-2026   8

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না -- রাজিউন)। ঢাকাতে বেড়াতে গিয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে স্টোকে আক্রান্ত হলে  সোহারাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মঙ্গলবার জোহরবাদ সরকারী ভূষনস্কুল ইদগাহ মাঠে মরহুমের ১ম জানাজা ও নিজগ্রাম উপজেলার খামারমুন্দিয়া গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

পরিবার সুত্রে জানা যায়, আগের দিন তিনি ঢাকাতে গিয়ে রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাড়িতে ছিলেন। রাত দুইটার পর হঠাৎ করেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে সোহারাওয়ার্দী হাসপাতালে নেবার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তিনি পারিবারিক জীবনে বিবাহ করেন নাই। মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানায়, ইসরাইল হোসেন কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গন ছাড়াও ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন সম্পাদক পদে দ্বায়িত্বে ছিলেন। মানবিক এই নেতার জানাজায় অংশ নেন স্থানীয় এমপি (জামায়াত) আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানার সভাপতি কামাল আড়াদ পান্নু,কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, ডাঃ নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপি দুই দিনের শোক কর্মসূচী ঘোষনা করেছে।।
 


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত