Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর

২৬ বাংলা টিভি   02-Nov-2026   9

Photo

শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বাড়িঘর ও  দোকানপাট। সোমবার(০২ নভেম্বর)সকালে উপজেলার দিঘলগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মাহাতাব উদ্দিন ও কাশেম উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে ওই গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়া নিয়ে  কাশেমের সমর্থক লতিফের সাথে মাহাতাবের সমর্থক শাহিনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট।

শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর 

এই বিষয়ে কাশেম উদ্দীন বলেন, সকালে আমার সমর্থক  লতিফ তার জমিতে পানি নেওয়ার জন্য শাহিনের জমির উপর দিয়ে পাইপ পাড়তে গেলে কথা কাটাকাটি হয় পরে। শাহিন ও তার ছেলে সহ মাহাতাবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার সমর্থকদের উপর হামলা করে ও বাড়িঘর ভাংচুর করেছে। 

শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর 

এই বিষয়ে মাহাতাব উদ্দীন বলেন, আমি বাড়িতে ছিলাম না।পরে বাড়ি এসে দেখি মারামারি হয়েছে। মাঠে পানির পাইপ পাড়া নিয়ে এই মারামারির ঘটনা ঘটেছে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত ( কর্মকর্তা) হুমায়ন কবির মোল্লা বলেন,  মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত