Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   02-Nov-2026   7

Photo

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পুকুরের পানিতে ডুবে আরশ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। শিশু আরশ ওই গ্রামের আশিকুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু আরশ সকালে তার দাদার সাথে বাড়ির পাশের মাঠে যায়। মাঠ থেকে তার দাদা বাড়িতে যেতে বললে একাই বাড়ির দিকে রওনা হয়। পথে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত