Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন

২৬ বাংলা টিভি   02-Nov-2026   9

Photo

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের আয়োজনে সোমবার সকালে হাসপাতাল চত্বরে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী, ম্যাটস শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সদর হাসপাতালের তত্বাবধায় ডা: মোস্তাফিজুর রহমান, সিভিল সাজর্ন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজনের জীবন বাঁচাতে পারে। পাশাপাশি মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও অন্যের পৃথিবী দেখার সুযোগ তৈরি করা সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত