Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

দলের ঐক্য ধরে রাখার আহ্বান বিএনপি নেতা হামিদের

২৬ বাংলা টিভি   01-Nov-2026   24

Photo

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে কালীগঞ্জ শহরের ফয়লা রোডে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন কোনো লেখা বা মন্তব্য করা যাবে না, যাতে দলের ঐক্য নষ্ট হয়। বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অটুট রাখতে হবে। দলের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, শাজাহান শেখ, জুমারত আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে মরহুম দুই নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দলের আহ্বায়ক ফোরকান আলী।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত