Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সাত দফা পূরণ না হলে সরকার পতনের এক দফা : জামায়াত আমির

২৬ বাংলা টিভি   01-Nov-2026   10

Photo

সাত দফা পূরণ না হলে সরকার পতনের এক দফা : জামায়াত আমির


নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান  হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চাই। সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডে দ্রুত বিচারসহ সাত দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আবারও গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতিকে নিয়ে তামাশা করা হচ্ছে। গণভোটের গণরায় নিয়ে আপনারা বেইমানি করেছেন। যা মেনে নেওয়া হবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আট মাসেই সরকার দেশ ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে জায়গায় ছিল, সেখানে এখন ছাত্রদল-যুবদল বসেছে। শুধু নাম বদলেছে, চরিত্র বদলায়নি। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি এবং সার, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। ১০ বছরেও যা হয়নি, এই সরকার আট মাসেই তা করেছে।

এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন এক সময় কথা বলছি, যখন আইজিপি আমাদের ক্রসফায়ারের ভয় দেখায়। ক্রসফায়ার যদি দিতে হয় তাহলে যারা চাঁদাবাজি করছে তাদের দিতে হবে। যারা ফ্যামিলি কার্ডের নামে অনিয়ম করছে তাদের দিতে হবে। যারা চাকরির কথা বলে ঘুষ নেয় তাদের দিতে হবে ক্রসফায়ার।

পথসভায় ১১ দলীয় জোটের নেতারাও বক্তব্য দেন।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত