Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত

২৬ বাংলা টিভি   30-Oct-2026   15

Photo

মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত


নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের নিহত হয়েছেন। এতে নিহতের স্ত্রী তুহিন আকতার ও ৮বছরের কন্যা গুরুতর আহত হয়। শুক্রবার সকালে নেত্রকোনা যাওয়ার পথে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহা সড়কের দুর্গাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৫) উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা। তিনি কেন্দুয়া সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শাহীন কেন্দুয়া থেকে স্ত্রী সন্তান নিয়ে জেলা শহরে যাচ্ছিলেন। উপজেলার দুর্গাপুর মোড় এলাকায় আসার পর অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা আহত অবস্থায় সড়কে পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন মিয়া ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। নিহতর স্ত্রী ও কন্যা কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত অপর মোটরসাইকেল চালক নান্দাইলের অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক (৩৫) ও আরেক আরোহী কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত