Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২৬ বাংলা টিভি   28-Oct-2026   20

Photo

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন


ঝিনাইদহ প্রতিনিধি: 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ' সবার আগে বাংলাদেশ' এই শ্লোগানে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ'র আয়োজনে বুধবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড থেকে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবসটির উব্দোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, বিআরটির সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহবান জানান।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত