Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ত্রিলোচনপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহজাহান আলী

২৬ বাংলা টিভি   28-Oct-2026   21

Photo

ত্রিলোচনপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহজাহান আলী


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহজাহান আলী।

নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাঁদের খোঁজখবর নিচ্ছেন।

গণসংযোগের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন তিনি। এসব বৈঠকে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করছেন।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহজাহান আলী বলেন, ত্রিলোচনপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ত্রিলোচনপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নির্বাচনী তৎপরতা বাড়ছে। গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময়ের মধ্য দিয়ে ধীরে ধীরে সরব হয়ে উঠছে ইউনিয়নের নির্বাচনী মাঠ।


news@26banglatv.com


Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত