Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ডোপ টেষ্টে ধরা পড়ছে মাদকসেবী চলতি মাসে প্রায় ৩০ জনকে কারাদন্ড দিয়ে পাঠানো হলো জেলহাজতে

২৬ বাংলা টিভি   28-Oct-2026   24

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে চলতি মাসে প্রায় ৩০ জনের অধিক মাদকসেবীকে ডোপ টেষ্ট করিয়ে আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সবশেষ মঙ্গলবার পুলিশের অভিযানে গ্রেফতার ৫জন মাদকসেবীকে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের ডোপ টেস্ট পজিটিভহওয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।   

 

পুলিশ জানায়, গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন মাদকসেবীকে গ্রেফতার করে। এরপর ডোপ টেষ্টের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠালে রেজাল্ট পজেটিভ হওয়ায় তাদের আদালতে সোপর্দ্দ করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন ২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারা অনুযায়ীগ্রেফতারকৃত উপজেলার ষাটবাড়ীয়াগ্রামের জুয়েল মন্ডল (৩৫) কে এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকাঅর্থদন্ড, বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯) কে ১০  মাসেরসশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড, মাহিন ইসলাম (২০) ও ইমন মির্জা (২৮) কে ০৭ মাসের সশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকাঅর্থদন্ড এবং ঈশ্বরবাগ্রামের সম্রাট বিশ্বাস (২০) কে ১০ মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজারটাকা অর্থদন্ড দেন। সেখান থেকে তাদের জেল হাজতে পাঠানো হয়।  

 

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, জেলা পুলিশের নির্দ্দেশনায় মাদক বিরোধী অভিযানে চলতি মাসে প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়। ডোপ টেষ্টে পজেটিভদের আদালতে সোপর্দ্দের পর সাজা দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হঢেছে। পুলিশের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত