Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে রাতের আঁধারে ৩টি গরু চুরি, দিশেহারা কৃষক

২৬ বাংলা টিভি   27-Oct-2026   15

Photo

কালীগঞ্জে রাতের আঁধারে ৩টি গরু চুরি, দিশেহারা কৃষক


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে কৃষক আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুর মধ্যে দুটি ফ্রিজিয়ান ও একটি দেশি গরু রয়েছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।

২৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুর রাজ্জাক রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতে গরুকে খাবার দেওয়ার জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে কোনো গরু নেই। তিনটি গরু চুরি হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি আহাজারি শুরু করেন। পরে স্থানীয় লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাননি।

আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা জানতে পেরেছেন, রাত আনুমানিক ৩টার পর একটি পিকআপে করে চোরচক্রের সদস্যরা গরুগুলো নিয়ে গেছে বলে ধারণা করছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল বকুল বলেন, এভাবে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। গরু চুরি হতে থাকলে কৃষকরা তাঁদের শেষ সম্বল কীভাবে রক্ষা করবেন? এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত