Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, তিনজনের সশ্রম কারাদণ্ড

২৬ বাংলা টিভি   26-Oct-2026   18

Photo

কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, তিনজনের সশ্রম কারাদণ্ড


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক তিন ব্যক্তির ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তাঁদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) কালীগঞ্জ থানা পুলিশের এসআই দীপংকর মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেন। পরে তাঁদের ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে আদালতে সোপর্দ করা হয়।

আদালতের বিচারক সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে (সামারি ট্রায়াল) বিচারকার্য সম্পন্ন করে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মৃত আনন্দ মজুমদারের ছেলে অনুপ কুমার মজুমদার (৩৩)। তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চার মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই গ্রামের পান্নু শেখের ছেলে মো. ফারুখ শেখকে (৩৭) পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং ওয়াজেদ তরফদারের ছেলে মো. আলামিন হোসেনকে (৩৬) পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া প্রত্যেককে অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিচারকার্য শেষে দণ্ডপ্রাপ্ত তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আটক ব্যক্তিদের ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে তাঁদের সাজা প্রদান করা হয়।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত