সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মোবারকগঞ্জ সুগার মিলে আখের ফলন বৃদ্ধিতে চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 26-Oct-2026 17
মোবারকগঞ্জ সুগার মিলে আখের ফলন বৃদ্ধিতে চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শাহিনুর রহমান পিন্টু, (ঝিনাইদহ) প্রতিনিধি: ‘চাষির পদধূলি জমির উত্তম সার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে আখ চাষ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে আখচাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের কৃষি বিভাগের আয়োজনে ‘আধুনিক কলাকৌশল প্রয়োগে আখের একরপ্রতি ফলন বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের। এতে সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ গৌতম কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) কৃষিবিদ ইমরুল হাসান, উপমহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো) কৃষিবিদ কানিজ ফাতেমা, ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও অন্যরা।
প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আধুনিক কৃষিপ্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আখচাষিদের সচেতন করা এবং একরপ্রতি আখের ফলন বৃদ্ধিতে উৎসাহিত করা।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আখচাষিদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং আখের ফলন বাড়ানোর পাশাপাশি মোবারকগঞ্জ সুগার মিলের আখ সরবরাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
news@26banglatv.com