সারা বাংলা খুলনা ঝিনাইদহ
বগুড়ার গাবতলীতে চার দিন ধরে নিখোঁজ শামীম, সন্ধান চায় পরিবার
২৬ বাংলা টিভি 25-Oct-2026 26
বগুড়ার গাবতলীতে চার দিন ধরে নিখোঁজ শামীম, সন্ধান চায় পরিবার
ঝিনাইদহ প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে মো. শামীম হোসেন (৩৫) নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ শামীম গাবতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার মৃত রফিকুল ইসলাম ও শাহানা বেগমের ছেলে।
শামীমের শ্বশুরবাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়ায়, মোবারকগঞ্জ সুগার মিলের পাশে। তাঁর স্ত্রীর নাম সাফিয়া খাতুন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর বুধবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে বাড়ির পাশের রাস্তার মোড় থেকে নিখোঁজ হন শামীম। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় শামীমের মা মোছা. শাহানা বেগম রোববার (২৫ অক্টোবর) গাবতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১০৯৭।
নিখোঁজ শামীমের সন্ধান পেতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।
কেউ তাঁর সন্ধান পেলে ০১৭২১৫১৫৫৮২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
news@26banglatv.com