Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত, গুরুতর আহত ২

২৬ বাংলা টিভি   24-Oct-2026   14

Photo

যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত, গুরুতর আহত ২


স্টাফ রিপোর্টার।। যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। 

 শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে যশোর সদর উপজেলার লাউজনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনেরপুত্র সিয়াম হোসেন (১৭), শহরের বেজপাড়া শংকরপুর এলাকার শহিদুল ইসলামের পুত্র  আরিফুল ইসলাম জয় (১৭) ও বেজপাড়ার মতিয়ার রহমানের সূত্র শাহরিয়ার মোঃ রোহান (১৮)। আরেকজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। 

আহতরা হলেন'মন্ডলগাতি গ্রামের আব্দুল কাদেরের পুত্র ওমর ফারুক (১৯) ও রুহুল আমিনের পুত্র রিফাত হোসেন (১৯)।  আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তাদের দুজনের অবস্থা আশংখাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রিফাত হোসেন একই মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বন্ধু-বান্ধব মিলে একটি মোটরসাইকেল যোগে  ঝিকরগাছায় যাচ্ছিলেন। পথের মাঝে নতুন হাট ছাড়িয়ে লাউজানি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরিফুল ও রোহানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলের সকলেই গুরুতর আহত হন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  আনোয়ার হোসেন ওই তিনজনকে মৃত করেন এবং আহত দু'জনের চিকিৎসা চলছে। ইতিমধ্যে ওমর ফারুকের চেতনা ফিরে এসেছে। তিনি অজ্ঞান ছিলেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, 

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।


news@26banglatv.com


Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত