Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২৬ বাংলা টিভি   28-Oct-2025   41

Photo

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  মঙ্গলবার (২৮ অক্টোবর) কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সভার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে চার চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম ও আশরাফ হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, সাবেক সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, আতিকুর রহমান আতিক, ফজলুর রহমান তপন, পৌর বিএনপির সদস্য মিরু খা এবং কালীগঞ্জ পৌর বিএনপির অন্যতম নেতা ও সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো, যুবনেতা নাজমুল হোসেন, সাগর ফরিদ, জাহিদ, আব্দুর রহমান, রুহুল আমিন, লোকমান এবং ছাত্রনেতা আরাফাত রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত