Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

প্রতিবন্ধির বাড়িতে ভাংচুর, লুটপাট সন্ত্রাসীদের লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট। বোনকে কুপিয়ে জখম

২৬ বাংলা টিভি   22-Oct-2026   18

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতিবন্ধীর বাড়িতে হামলা চালিয়ে আটসপ্তাহের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান নষ্টের অভিযোগউঠেছে। এ সময়ে সন্ত্রাসীরা প্রতিবন্ধিকে মারপিট ও বোনকে কুপিয়ে জখমসহ বাড়িঘর ভাঙচুর ও নগদ টাকা লুট করে। আহত স্ত্রীকে যশোর এবং বোনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী প্রতিবন্ধি স্বামী রুবেল হোসেন গত ১৭ অক্টোবর অভিযুক্ত সোহাগ হোসেনসহ সাত জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার জামালইউনিয়নের তৈলকুপী গ্রামের রুবেল হোসেনের সঙ্গে প্রতিবেশী সোহাগের পরিবারের সাথে বিরোধ ছিল। এরই জের ধরে গত ৫ অক্টোবর সকাল ৭টার দিকে অভিযুক্ত সোহাগের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসীদেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে রুবেলের বাড়িতে হামলা  তাকে মারপিট করতে থাকে। এ সময় রুবেলকে রক্ষায় তার অন্তঃসত্বাস্ত্রী সাবিহা খাতুন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার পেটে লাথি মারায় নিচের অংশদিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় ভাই ভাবীকে রক্ষায় বোন পপি খাতুন এগিয়ে আসলে তাকেও শ্লীলতাহানি ও ধারালো দাদিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এরপর সন্ত্রাসীরা প্রতিবন্ধির টিনের বসতঘর  ভাংচুর ও ঘরে থাকা ৭০ হাজারটাকা লুট করে। আহতদের চিৎকারে আশপাশেরলোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে প্রান নাশের হুমকিচলে যান। পরে স্থানীয়রা আহত সাবিহা ও পপিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে স্ত্রী সাবিহাকে যশোর ও বোন পপিকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। 

পেশায় ইজিবাইক চালক প্রতিবন্ধি রুবেল হোসেন জানায়, পূর্ব শত্রুতার জেরে মিথ্যা অভিযোগে সন্ত্রাসীরা তার বাড়ীতে হামলা করে। সন্ত্রাসীরা তাঁর স্ত্রীরপেটে লাথি মারলে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে যশোর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট হয়। রুবেল জানায়, স্ত্রী ও বোনের চিকিৎসার কারনে থানাতে অভিযোগ দিতে দেরি হলেও পরে অভিযোগ দায়েরের ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, পূজার ডিউটিতে পুলিশের ব্যস্ততার কারনে অভিযোগের তদন্তে কিছুটা দেরি হয়েছে। ঘটনার দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত