সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে সুধী-জনদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময়
২৬ বাংলা টিভি 20-Oct-2026 13
ঝিনাইদহের মহেশপুরে সুধী-জনদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময়
মাল্টিমিডিয়া প্রতিনিধি ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলোয় -পেশার মানুষ ও সুধী-জনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং মহেশপুরের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। আজ বিকালে মহেশপুর উপজেলা এ সভা অনুষ্ঠিত হয়
সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজামান মোহন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছাঃ নার্গিস সুলতানা দ্বীপা,সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম বাবলু ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং ঢাকাস্থ মহেশপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভাটি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়।
news@26banglatv.com