Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সার্বজনীন কালীবাড়ি পূজা মন্দির পরিদর্শন করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

২৬ বাংলা টিভি   20-Oct-2026   23

Photo

কালীগঞ্জে সার্বজনীন কালীবাড়ি পূজা মন্দির পরিদর্শন করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ি পূজা মন্দির পরিদর্শন করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেন এবং জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে  জেলা প্রশাসক ও পুলিশ সুপার কালীগঞ্জের কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ি পূজা মন্দিরে উপস্থিত হন। এ সময় তাঁদের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব)সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন উপলক্ষে মন্দির কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোওয়ানা নাহিদ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস। এ ছাড়া মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ সাহা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে কাজ করছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় পূজার শেষ দিন পর্যন্ত উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন ও জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান সরকারের পক্ষ থেকে পূজা উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে মিষ্টি উপহার তুলে দেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার মন্দির পরিদর্শন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত পূজার্থী, ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনের প্রত্যাশার মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত